মানুষের মাংসের রেস্তোরাঁ গ্রন্থের গল্পগুলোয়। লেখক বাস্তবতাকে অতিক্রম করে অবাস্তব এবং পরাবাস্তবতার খোলসে সত্য ও মিথ্যার কৌশলী ব্যবহার ও নিপুণ দক্ষতায় নিজেকে আলাদা করে। তুলেছেন। গল্পহীনতার গল্প নয় এগুলো; তবে সতর্ক মেেনাযোগে গল্প খুঁজতে গেলে পাঠক খেই হারাবেন। কারণ বাস্তবতা এবং পরাবাস্তবতার একই আয়নায় মোজাফফর তার গল্পগুলোকে হাজির করেছেন। যেখানে সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের মাধ্যমে উঠে এসেছে। ছোটোগল্পের কাজ যদি হয় তার সমকালকে। চিহ্নিত করা, তাহলে মানুষের মাংসের রেস্তোরা। গ্রন্থটির গল্পগুলো সেই কাজটিতে কতটুকু সফল, তা ভবিষ্যতের জন্য ভোলা থাকুক।