৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১​৫​৮১১০০০০১​

পাকিস্তান আন্দোলন: জিন্নাহ মওদুদী মাদানীদের ভূমিকা—পার্টিশন-বিতর্কের পুনঃপাঠ

412.50 ৳
550.00 ৳ (25% OFF)
শ্রী লঙ্কার তামিল ইলম্ (এথনো-পলিটিক্স ইন সাউথ এশিয়া ১)

540.00 ৳
720.00 ৳ (25% OFF)

যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ

https://gronthik.com/web/image/product.template/2362/image_1920?unique=0a4ecf3

270.00 ৳ 270.0 BDT 360.00 ৳

360.00 ৳

Not Available For Sale

This combination does not exist.

Out of Stock

"যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ" বইয়ের ফ্ল্যাপের লেখা:

যোগেন মণ্ডল ছিলেন দলিত-তফসিলি সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা। বর্ণহিন্দু প্রভাবাধীন কংগ্রেস ও হিন্দু মহাসভার বিরুদ্ধে সমস্বার্থ বোধ থেকে তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন। হয়েছিলেন পাকিস্তান গণপরিষদের প্রথম সভাপতি ও আইনমন্ত্রী। কিন্তু অচিরেই তার অনেক প্রত্যাশার অপমৃত্যু হতে শুরু করে। ক্রমে পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্র তাঁর কাছে স্পষ্ট হতে থাকে। ১৯৫০-এর দাঙ্গার পর তিনি হতাশ হয়ে পাকিস্তান ত্যাগ করেন। যাওয়ার আগে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে লেখা এক দীর্ঘ চিঠিতে তাঁর মোহভঙ্গ এবং তফসিলিদের প্রতি জিন্নাহ-উত্তর পাকিস্তানি নেতৃত্বের নেতিবাচক ভূমিকার কথা বলে যান। ভারতে যাওয়ার পরও জীবনের বাকি দিনগুলো তিনি অবহেলিত-নিপীড়িত তফসিলিদের স্বার্থরক্ষায় কাজ করে গেছেন। বিভাগপূর্ব ও বিভাগোত্তর বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যোগেন মণ্ডল আজ এ দেশের মানুষের কাছে একটি অজানা বা প্রায় বিস্মৃত নাম। এই বইয়ে লেখক আলতাফ পারভেজ নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যোগেন মণ্ডলের নেতৃত্বগুণ, তাঁর সংগঠন প্রতিভা, ঐতিহাসিক ভূমিকা ও তার তাৎপর্য তুলে ধরেছেন, আজকের পাঠককে যা ইতিহাসের এক অনালোকিত অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।

আলতাফ পারভেজ

জন্ম ১৯৬৬ সালে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়ন করেছেন দর্শনশাস্ত্র। ছাত্রাবস্থায় সামরিক শাসনবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মূলত ইতিহাস ও রাজনীতি বিষয়ে গবেষণাধর্মী কাজ করে থাকেন। ইসলামের ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে ইতিপূর্বে 'ঐতিহ্য' থেকে প্রকাশিত তাঁর 'মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যালোচনা' গ্রন্থটি পাঠক মহলে বিশেষভাবে সাড়া জাগিয়েছিল। আলতাফ পারভেজের প্রকাশিত বইয়ের সংখ্যা বিশ। সর্বশেষ প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে 'সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা'। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় গবেষণাগ্রন্থ হিসেবে এটি সমাদৃত হয়। গবেষণাধর্মী কাজের বাইরে তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে দক্ষিণ এশিয়ার ইতিহাস ও এথনো-পলিটিক্স বিষয়ে নিয়মিত লিখে থাকেন। লেখার বিষয়ে তাঁকে মতামত পাঠানোর ঠিকানা: [email protected]

Writer

আলতাফ পারভেজ

Publisher

প্রথমা

ISBN

9789845250030

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

144

"যোগেন মণ্ডলের বহুজনবাদ ও দেশভাগ" বইয়ের ফ্ল্যাপের লেখা:

যোগেন মণ্ডল ছিলেন দলিত-তফসিলি সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা। বর্ণহিন্দু প্রভাবাধীন কংগ্রেস ও হিন্দু মহাসভার বিরুদ্ধে সমস্বার্থ বোধ থেকে তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন। হয়েছিলেন পাকিস্তান গণপরিষদের প্রথম সভাপতি ও আইনমন্ত্রী। কিন্তু অচিরেই তার অনেক প্রত্যাশার অপমৃত্যু হতে শুরু করে। ক্রমে পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্র তাঁর কাছে স্পষ্ট হতে থাকে। ১৯৫০-এর দাঙ্গার পর তিনি হতাশ হয়ে পাকিস্তান ত্যাগ করেন। যাওয়ার আগে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে লেখা এক দীর্ঘ চিঠিতে তাঁর মোহভঙ্গ এবং তফসিলিদের প্রতি জিন্নাহ-উত্তর পাকিস্তানি নেতৃত্বের নেতিবাচক ভূমিকার কথা বলে যান। ভারতে যাওয়ার পরও জীবনের বাকি দিনগুলো তিনি অবহেলিত-নিপীড়িত তফসিলিদের স্বার্থরক্ষায় কাজ করে গেছেন। বিভাগপূর্ব ও বিভাগোত্তর বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যোগেন মণ্ডল আজ এ দেশের মানুষের কাছে একটি অজানা বা প্রায় বিস্মৃত নাম। এই বইয়ে লেখক আলতাফ পারভেজ নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যোগেন মণ্ডলের নেতৃত্বগুণ, তাঁর সংগঠন প্রতিভা, ঐতিহাসিক ভূমিকা ও তার তাৎপর্য তুলে ধরেছেন, আজকের পাঠককে যা ইতিহাসের এক অনালোকিত অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।

Writer

আলতাফ পারভেজ

Publisher

প্রথমা

ISBN

9789845250030

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

144

রিসেন্ট ভিউ বই
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
WhatsApp Icon