৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১​৫​৮১১০০০০১​

জোছনা ও জননীর গল্প
জোছনা ও জননীর গল্প
600.00 ৳
800.00 ৳ (25% OFF)
হাজার বছরের বাঙালি সংস্কৃতি
হাজার বছরের বাঙালি সংস্কৃতি
600.00 ৳
800.00 ৳ (25% OFF)

বার্মা : জাতিগত সংঘাতের সাত দশক (এথনো-পলিটিক্স ইন সাউথ এশিয়া ৩)

https://gronthik.com/web/image/product.template/2354/image_1920?unique=b7b4ae6

150.00 ৳ 150.0 BDT 200.00 ৳

200.00 ৳

Not Available For Sale

This combination does not exist.

Out of Stock

'বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক' বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ একটি দেশ তার প্রতিবেশী পাল্টাতে পারে না।

বাংলাদেশের অন্যতম প্রতিবেশী বার্মা। কিন্তু বার্মার সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে সামান্যই জানে বাংলাদেশ। ২০১৭ সালে কক্সবাজার উপকূলে লাখ লাখ। রোহিঙ্গা শরণার্থীর ঢেউয়ের মুখে প্রথম ভালো করে বার্মার দিকে মনোযোগ পড়ে বাংলাদেশের। কিন্তু দেশটির জাতিগত সংঘাতের ধরন এবং তার অর্থনৈতিক, রাজনৈতিক ও আঞ্চলিক তাৎপর্য নিয়ে এখানকার সমাজে গভীর কোনো বোঝাপড়া নেই।

বার্মা রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত এবং তার ঐতিহাসিক পরম্পরা না জানার কারণে বাংলাদেশ-বার্মা সম্পর্কও প্রত্যাশিত মাত্রায়। বিকশিত হয়নি। বাংলাদেশের নীতিনির্ধারক সংস্থা, একাডেমি ও প্রচারমাধ্যমে বার্মা সম্পর্কে অস্পষ্টতার বিষয়টি নানানভাবে প্রতিনিয়ত স্পষ্ট হয়ে উঠেছে গত দুই বছরে। কিন্তু দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি বলছে বাংলাদেশের বার্মাচর্চা বাড়ানো জরুরি। সে লক্ষ্যেই এই প্রকাশনা। এই গ্রন্থে বার্মার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের চুম্বক ধারণাগুলো তুলে ধরা হয়েছে। যা আগ্রহীদের বার্মা বিষয়ে অধিকতর অধ্যয়ন-অনুশীলনে আগ্রহ তৈরি করবে।

একই সঙ্গে তা বহু জাতিসত্তায় বিভক্ত বার্মার সঙ্গে সম্পর্ক নির্ধারণে বাংলাদেশিদের সঠিক রণকৌশল প্রণয়নেও সহায়ক হতে পারে।

প্রচ্ছদ: ধ্রুব এষ।

আলতাফ পারভেজ

জন্ম ১৯৬৬ সালে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়ন করেছেন দর্শনশাস্ত্র। ছাত্রাবস্থায় সামরিক শাসনবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মূলত ইতিহাস ও রাজনীতি বিষয়ে গবেষণাধর্মী কাজ করে থাকেন। ইসলামের ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে ইতিপূর্বে 'ঐতিহ্য' থেকে প্রকাশিত তাঁর 'মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যালোচনা' গ্রন্থটি পাঠক মহলে বিশেষভাবে সাড়া জাগিয়েছিল। আলতাফ পারভেজের প্রকাশিত বইয়ের সংখ্যা বিশ। সর্বশেষ প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে 'সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা'। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় গবেষণাগ্রন্থ হিসেবে এটি সমাদৃত হয়। গবেষণাধর্মী কাজের বাইরে তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে দক্ষিণ এশিয়ার ইতিহাস ও এথনো-পলিটিক্স বিষয়ে নিয়মিত লিখে থাকেন। লেখার বিষয়ে তাঁকে মতামত পাঠানোর ঠিকানা: [email protected]

Writer

আলতাফ পারভেজ

Publisher

ঐতিহ্য

ISBN

9789847764603

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

96

'বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক' বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ একটি দেশ তার প্রতিবেশী পাল্টাতে পারে না।

বাংলাদেশের অন্যতম প্রতিবেশী বার্মা। কিন্তু বার্মার সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে সামান্যই জানে বাংলাদেশ। ২০১৭ সালে কক্সবাজার উপকূলে লাখ লাখ। রোহিঙ্গা শরণার্থীর ঢেউয়ের মুখে প্রথম ভালো করে বার্মার দিকে মনোযোগ পড়ে বাংলাদেশের। কিন্তু দেশটির জাতিগত সংঘাতের ধরন এবং তার অর্থনৈতিক, রাজনৈতিক ও আঞ্চলিক তাৎপর্য নিয়ে এখানকার সমাজে গভীর কোনো বোঝাপড়া নেই।

বার্মা রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত এবং তার ঐতিহাসিক পরম্পরা না জানার কারণে বাংলাদেশ-বার্মা সম্পর্কও প্রত্যাশিত মাত্রায়। বিকশিত হয়নি। বাংলাদেশের নীতিনির্ধারক সংস্থা, একাডেমি ও প্রচারমাধ্যমে বার্মা সম্পর্কে অস্পষ্টতার বিষয়টি নানানভাবে প্রতিনিয়ত স্পষ্ট হয়ে উঠেছে গত দুই বছরে। কিন্তু দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি বলছে বাংলাদেশের বার্মাচর্চা বাড়ানো জরুরি। সে লক্ষ্যেই এই প্রকাশনা। এই গ্রন্থে বার্মার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের চুম্বক ধারণাগুলো তুলে ধরা হয়েছে। যা আগ্রহীদের বার্মা বিষয়ে অধিকতর অধ্যয়ন-অনুশীলনে আগ্রহ তৈরি করবে।

একই সঙ্গে তা বহু জাতিসত্তায় বিভক্ত বার্মার সঙ্গে সম্পর্ক নির্ধারণে বাংলাদেশিদের সঠিক রণকৌশল প্রণয়নেও সহায়ক হতে পারে।

প্রচ্ছদ: ধ্রুব এষ।

Writer

আলতাফ পারভেজ

Publisher

ঐতিহ্য

ISBN

9789847764603

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

96

রিসেন্ট ভিউ বই
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
WhatsApp Icon