৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১​৫​৮১১০০০০১​

মুক্তিযুদ্ধে নদী
মুক্তিযুদ্ধে নদী
300.00 ৳
400.00 ৳ (25% OFF)
2026 Book Fair

সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি

https://gronthik.com/web/image/product.template/2327/image_1920?unique=054df0b

240.00 ৳ 240.0 BDT 320.00 ৳

320.00 ৳

Not Available For Sale

This combination does not exist.

Out of Stock

প্রকাশন :

সৈয়দ নজরুল ইসলাম বাঙালি জাতির ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন, লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গাঙ্গেয় ব-দ্বীপে 'বাংলাদেশ' নামক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। লড়াই সংগ্রামে একসাথে পথ চলেছেন তারা। সৈয়দ নজরুল ইসলামের প্রতি আস্থা ছিল বঙ্গবন্ধুর। শেষ পর্যন্ত জীবন দিয়ে তিনি প্রিয় নেতার আস্থার প্রতিদানও দিয়েছেন। সুযোগ ছিল নিজের জীবন রক্ষার, নানা সুবিধা গ্রহণ করার কিন্তু তিনি তা করেননি। দৃঢ়তার সাথে তিনি সামনে এগিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, অপোস করেননি কখনোই। তিনিই বাংলার বুলবুল সৈয়দ নজরুল, বাংলার আর এক আপোসহীন জননেতা। তাঁকে নিয়ে 'সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি' গ্রন্থটি লিখেছেন তরুণ লেখক ও সাংবাদিক ফয়সাল আহমেদ। যথেষ্ট পরিশ্রম করে, সময় নিয়ে তিনি বইটি রচনা করেছেন। বইটিতে সৈয়দ নজরুল ইসলামের জীবনের নানা দিক আলোকপাত হয়েছে, রয়েছে দুর্লভ কিছু ছবি, তাঁর ভাষণ-বক্তৃতা-বিবৃতি। সৈয়দ নজরুল ইসলামকে যারা জানতে চান। তাঁদের জন্য বইটি বিশদ কাজে আসবে বলে মনে করি।

ফয়সাল আহমেদ

লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর জন্ম ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পাদনা করছেন বই-বিষয়ক পত্রিকা এবং বই ও নদী-বিষয়ক পত্রিকা রিভার বাংলা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এগারো। এরমধ্যে তিনটি গল্পগ্রন্থ, জীবনী ও ইতিহাস বিষয়ক গ্রন্থ তিনটি এবং সম্পাদনা করেন পাঁচটি গ্রন্থ। ২০১৯ সালে সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালে বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি 'সম্মাননা স্মারক' প্রদান করে।

Writer

ফয়সাল আহমেদ

Publisher

গ্রন্থিক প্রকাশন

ISBN

9789849319771

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

175

সৈয়দ নজরুল ইসলাম বাঙালি জাতির ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন, লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গাঙ্গেয় ব-দ্বীপে 'বাংলাদেশ' নামক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। লড়াই সংগ্রামে একসাথে পথ চলেছেন তারা। সৈয়দ নজরুল ইসলামের প্রতি আস্থা ছিল বঙ্গবন্ধুর। শেষ পর্যন্ত জীবন দিয়ে তিনি প্রিয় নেতার আস্থার প্রতিদানও দিয়েছেন। সুযোগ ছিল নিজের জীবন রক্ষার, নানা সুবিধা গ্রহণ করার কিন্তু তিনি তা করেননি। দৃঢ়তার সাথে তিনি সামনে এগিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, অপোস করেননি কখনোই। তিনিই বাংলার বুলবুল সৈয়দ নজরুল, বাংলার আর এক আপোসহীন জননেতা। তাঁকে নিয়ে 'সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি' গ্রন্থটি লিখেছেন তরুণ লেখক ও সাংবাদিক ফয়সাল আহমেদ। যথেষ্ট পরিশ্রম করে, সময় নিয়ে তিনি বইটি রচনা করেছেন। বইটিতে সৈয়দ নজরুল ইসলামের জীবনের নানা দিক আলোকপাত হয়েছে, রয়েছে দুর্লভ কিছু ছবি, তাঁর ভাষণ-বক্তৃতা-বিবৃতি। সৈয়দ নজরুল ইসলামকে যারা জানতে চান। তাঁদের জন্য বইটি বিশদ কাজে আসবে বলে মনে করি।

Writer

ফয়সাল আহমেদ

Publisher

গ্রন্থিক প্রকাশন

ISBN

9789849319771

Language

বাংলা

Country

Bangladesh

Format

হার্ডব্যাক

Edition

1st

Pages

175

রিসেন্ট ভিউ বই
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
WhatsApp Icon